,

পরীমনির স্বপ্নজাল

news-image

বিনোদন প্রতিবেদক : ২০০৯ সালে মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিমের প্রথম ও একমাত্র চলচ্চিত্র মনপুরা। তারপর বেশ কয়েকবারই নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা ঘোষণাতেই আটকে ছিল। এবার বেশ আয়োজন করেই মাঠে নামছেন সেলিম। বেশ কিছুদিন ধরেই তাঁর নতুন ছবি স্বপ্নজাল নিয়ে আয়োজন চলছে। তবে সব আয়োজন সাঙ্গ হলেও দ্বিতীয় চলচ্চিত্র বানাতে এসে নায়িকা-সংকটে পড়েছিলেন তিনি। এটাও ‘খবর’ হয়েছে কয়েকবার। তবে নতুন সংবাদ হলো, অবশেষে নায়িকা খুঁজে পেয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। নতুন ছবি স্বপ্নজাল-এর নায়িকা হচ্ছেন পরীমনি। আলোচিত এই নায়িকার সঙ্গে এরই মধ্যে সবকিছুই চূড়ান্ত হয়েছে, শুধু আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর বাকি।
গিয়াসউদ্দিন সেলিমের ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘এরই মধ্যে সব ধরনের কথা চূড়ান্ত হয়েছে। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে। আর আমার জন্য আনন্দের ব্যাপার হলো, একজন বড় মাপের পরিচালকের সঙ্গে কাজ করতে পারছি।’
পরীমনি জানিয়েছেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হবে স্বপ্নজাল–এর। চাঁদপুর ও কলকাতায় হবে শুটিং। আপাতত একটানা কাজ করার ইচ্ছা আছে তাঁর।
গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, স্বপ্নজাল-এর নায়কের ভূমিকায় দেখা যাবে নবাগত ইয়াশ রোহানকে। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ। ছবিটির সংগীত পরিচালনা করবেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা