,

পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণের দাবি

news-image

ঢাকা: পদ্মাসেতুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নামকরণ করার দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয়  প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ওলামা লীগের পক্ষ থকে কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো, ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার করা, পদ্মাসেতুকে শেখ হাসিনা সেতু নামকরণ, ড. ইউনূসেক ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে অবিলম্বে গ্রেফতার করা, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির জন্য নতুন করে আইনি প্রচেষ্টা চালানো।  

মানববন্ধনে বক্তারা দাবি করেন, আইএস ইহুদিদের তৈরি। এরা মুসলমান নয়। আইএসের নাম দিয়ে আমেরিকার বাংলাদেশে ঢোকার চেষ্টা প্রতিহত করতে হবে। 

মানববন্ধনে অংশ নেন ওলামা লীগের সভাপতি মাওলানা আখতার হোসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা