,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে যাত্রীবাহি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিকআপভ্যানের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পিকআপভ্যানের হেলপার আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখি দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মহাসড়কের রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন পিকআপভ্যানের হেলপার। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে