,

ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দো-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনে সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে ভারত। ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের আওতায় পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) পরীক্ষামূলকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছে।

ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য নর্থ ইস্ট টুডের খবরে বলা হয়, ইন্দো-বাংলা বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী, চলতি মাসে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশের কুমিল্লা গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত।

ত্রিপুরার পালটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল পরিবহন করা হয়েছে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে। এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার শর্তেই আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত অভ্যন্তরীণ পথ ব্যবহার করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ।

প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে ৬৪টি খুঁটি স্থাপন করা হয়েছে। পাশপাশি ৪০০ কিলোভোল্ট (কেভি) ডাবল সার্কিট সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে দরকার হলে বাংলাদেশে আরো বিদ্যুৎ সরবরাহ করা যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা