,

নতুন বছরেই প্রাণ ফিরতে চলেছে রামায়ণের জটায়ুর!

news-image

জটায়ুর কথা মনে আছে? রামায়ণে সীতাকে রাবণের থেকে উদ্ধার করতে গিয়েই প্রাণ খুইয়েছিল এই পৌরাণিক পাখি। নতুন বছরেই ফের দেখা যাবে জটায়ুকে! ঠিক সেই জায়গায়, পুরাণ অনুযায়ী যেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল তার। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৬ প্রথম দিকেই কেরলে গেলেই জটায়ুর দর্শন পাওয়া যাবে।

জটায়ু ন্যাশনাল পার্ক। তার তোড়জোড়ও চলছে জোরকদমে। আগামী বছরের জানুয়ারিতেই পর্যটকদের জন্য এই পার্ক খুলতে চলেছে। কেরলের কোল্লাম জেলায় ৬৫ একর জমিতে তৈরি হওয়া এই পার্কটি তৈরি করতে খরচ হচ্ছে ১০০ কোটি টাকা। আর মূল আকর্ষণ অবশ্যই বিশালাকার জটায়ুর ভাস্কর্য।

পাহাড়ের চূড়ায় থাকা এই ভাস্কর্য দৈর্ঘ্যে ২০০ ফুট, প্রস্থে ১৫০ ফুট এবং উচ্চতায় ৭০ ফুট। আর এই মূর্তির ঠিক নীচেই তৈরি হচ্ছে সিক্স-ডি থিয়েটার। যেখানে বিশাল স্ক্রিনে দেখানো হবে রামায়ণ। এ ছাড়াও পুরো পার্কটি সাজানো হয়েছে  ছোট-বড় পাহাড়, ঝর্ণায়। পার্ক জুড়ে থাকবে পৌরাণিকতার ছাপ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা