,

এবার টুইটারে প্রিয়াঙ্কার নতুন রেকর্ড

news-image

এমনিতে প্রিয়াঙ্কা চোপড়াকে ফলো করেন অনেকেই! ভক্তরা তো বটেই৷ এমনকি যাঁরা খুব একটা পছন্দ করেন না, তাঁরাও! নায়িকা কোথায় যাচ্ছেন, কী করছেন- জানতে হবে না!
সেই ফলো করতে করতেই এবার তৈরি হল প্রিয়াঙ্কার নতুন এক রেকর্ড৷ টুইটারে এশিয়ার থার্ড মোস্ট ফলোড ওম্যান হিসেবে স্বীকৃতি পেলেন তিনি৷ তাঁকে ফলো করেন পাক্কা ১ কোটি ২০ লক্ষ মানুষ! তা, প্রিয়াঙ্কা যদি তৃতীয় স্থানটা পেয়ে থাকেন, প্রথম দুটো দখল করে আছেন কারা?
প্রথম স্থানটা দখল করেছেন ইন্দোনেশিয়ার গায়িকা-নায়িকা অ্যাগনেজ মো৷ তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ৷
আর দ্বিতীয় সারিতে রয়েছেন কে? তিনি দীপিকা পাড়ুকোন৷ ১ কোটি ২৫ লক্ষ ফলোয়ার নিয়ে বলিউডের মাস্তানি চলে এসেছেন দ্বিতীয় সারিতে৷ এখন, এই যে মাত্র ৫ লক্ষ বেশি ফলোয়ার হওয়ায় তাঁকে পিছনে ফেলে দিলেন দীপিকা, এটা নিয়ে প্রিয়াঙ্কার কোনও খারাপ লাগা নেই?
'বাজিরাও মাস্তানি' ছবিতে যতই পরিচালকের হুকুম মাফিক দীপিকার সঙ্গে মনোমালিন্যে যান না কেন, বাস্তবে প্রিয়াঙ্কা চোপড়া মোটেও পজেসিভ নন! তাই টুইটারে ভক্তদের ধন্যবাদ দিয়েছেন প্রিয়াঙ্কা৷ লিখেছেন, ''পিসিম্যানিয়াকরা, আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ৷ আপনাদের এই স্বীকৃতির চেয়ে ভাল সৌভাগ্যসূচক উপহার আর কিছুই হয় না! আপনারাই আমার শক্তি!''

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা