,

মুক্তির আগেই শাহরুখ-কাজলের ছবি হিট

news-image

শাহরুখ-কাজল জুটি মানেই ছবি হিট। এই ধারণাকেই রোহিত শেট্টি ব্যবহার করেছেন তাঁর নতুন ছবি ‘দিলওয়ালে’–র ক্ষেত্রে। কিন্তু সে তো বিপণন কৌশল। আখেরে দর্শকের ‘দিল’ ভরাতে পারবে কি শাহরুখ-কাজল জুটির নতুন ছবি ‘দিলওয়ালে’?

১৯৯৫-এর ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল যশ চোপড়ার প্রযোজনায় এবং আদিত্য চোপড়ার পরিচালনায় শাহরুখ-কাজল জুটির ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। গত বছরের ডিসেম্বরে ২০ বছর পূর্ণ করে এই ছবি। টানা এক হাজারেরও বেশি সপ্তাহ ধরে মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এই ছবি। এমন কোনও দিন ছিল না, যেদিন সিনেমা হলে এই ছবির প্রদর্শনে দর্শকের ভিড় ছিল না। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। ১৯৯৬–তে রাজ-সিমরানের এই প্রেম কাহিনী পেয়েছিল সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ মোট দশটি ফিল্মফেয়ার পুরস্কার। এটাই প্রথম ভারতীয় ছবি যার নির্মাণ প্রায় ৩০ মিনিট ধরে দেখানো হয়েছিল দূরদর্শনে। ৪ কোটি টাকার এই ছবি ব্যবসা করেছিল ২০ কোটি টাকার। কী বলা যাবে একে? শাহরুখ-কাজল জুটির ম্যাজিক? হয়ত তাই। এই যে শাহরুখ-কাজল জুটিটাই হিন্দি সিনেমার ক্ষেত্রে একটা মিথ হয়ে উঠল, তার পেছনে এই ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’–র অবদান কম নয়।
অবশ্য শুধু এটাই নয়। শাহরুখ এবং কাজল একসঙ্গে অভিনয় করেছেন ১১টি ছবিতে। প্রথম ছবি ১৯৯৩–তে মুক্তি পাওয়া ‘বাজিগর’। এই ছবি লাভ করেছিল সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা। ১৯৯৫–তে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ লাভ করেছিল ৩২ কোটি ১৫ লক্ষ টাকা। ১৯৯৮–তে মুক্তি পাওয়া ‘ডুপ্লিকেট’ আয় করেছিল ৯ কোটি ২৫ লক্ষ টাকা। একমাত্র এই ছবিটিই হিট নয় শাহরুখ-কাজল জুটির। তবে খরচ উঠে গিয়েছিল এই ছবির। ১৯৯৮–তে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ ব্যবসা করেছিল ৪৫ কোটি ২৫ লক্ষ টাকার। ২০০১-এ মুক্তি পাওয়া ‘কভি খুশি কভি গম’ ব্যবসা করেছিল ৪৭ কোটি টাকার। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত তিনটি ছবিতে শাহরুখ আর কাজলকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’ এবং ‘রব নে বনা দে জোড়ি’। তবে শাহরুখের নায়িকা নন, কাজল ছিলেন অতিথি শিল্পীর ভূমিকায়। তবে সুপারহিট হয়েছিল এই তিনটি ছবিই। ২০১০-এ আবার ফিরে আসে শাহরুখ-কাজল জুটি ‘মাই নেম ইজ খান’ ছবিতে। এই ছবি ব্যবসা করেছিল ৭২ কোটি ৭৫ লক্ষ টাকার। এর থেকেই ধারণা শাহরুখ আছেন, কাজল আছেন অথচ সেই ছবি ফ্লপ করবে, হতেই পারে না।
এই ধারণাকেই হাতিয়ার করতে চেয়েছেন পরিচালক রোহিত শেট্টি। কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। শাহরুখ এবং কাজলের দীর্ঘ ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হয়েছে তাঁকে। আর তার ফলেই পাঁচ বছর পর আবার সিনেমায় ফেরত এল এই হিট জুটি। আজই মুক্তি পাচ্ছে ‘দিলওয়ালে’। জুটি মানেই হিট—সেই ধারণায় ছবির পরিবেশন সত্ত্বেও বিক্রি হয়েছে বেশ চড়া দামেই। ফলে মুক্তির আগেই বক্স অফিস হিসেবে বেশ সফল ‘দিলওয়ালে’। কিন্তু সে তো বিপণন কৌশল ছাড়া আর কিছুই নয়। যে কোনও ছবির আসল সাফল্য তো লুকিয়ে আছে দর্শকের হৃদয়ে। কাজেই কে বেশি ‘দিল’ ভরাতে পারল দর্শকের সেই জিজ্ঞাসা তো থাকলই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে