,

পাঁচ মিনিট দৌড়ালেই বাড়বে আয়ু

news-image

স্বাস্থ্য ডেস্ক : দিনে যতই ব্যস্ত থাকুন পাঁচ মিনিট সময় কি আপনার হবে না? দিনে একবার অন্তত পাঁচ মিনিট সময় একটু দৌড়ে নিন৷ কারণ এতে আপনার আয়ু একাধিক বছর বেড়ে যেতে পারে৷ সাম্প্রতিক এক গবেষণা থেকেই জানা গেছে এই তথ্য৷ প্রত্যেকেরই জমা পড়তে বা অন্য কাজ করতে যত সময় লাগে তার চেয়েও কম সময়ে একবার দৌড়ে নেওয়া যেতে পারে৷ এমনই তথ্য উঠে এসেছে গবেষণায়৷ এতে স্বাস্থ্যেও যথেষ্ট উন্নতি হয়৷

আইওয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক ডিসি লি জানিয়েছে, যেকোনো এক্সারসাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল সময়৷ তবে এই গবেষণা থেকে হয়ত আরও বেশি সংখ্যক মানুষ দৌড়তে আগ্রহী হবেন৷ এই গবেষণায় ৫৫ হাজারেরও বেশি মানুষের উপর ১৫ বছর ধরে একটি সমীক্ষা চালানো হয়৷ তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১০০ বছর৷ গবেষণা চলাকালীন তাদের এক্সারসাইজ, মৃত্যুর হার ও কারণ বিশ্লেষণ করা হয়৷

সম্প্রতি জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা