,

দীর্ঘ সময়ের কাজ বাড়িয়ে দেয় ধূমপানের ইচ্ছা

news-image

ডেস্ক রিপোর্ট : বহু বছর ধরেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করে আসছেন। এবার দীর্ঘ সময় ধরে কাজ করার সঙ্গে ধূমপানের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন, ধূমপান বৃদ্ধির কারণ হল দীর্ঘক্ষণ কাজ করা। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা যায়, ধূমপায়ীরা সাধারণত মানসিক চাপ কমানোর উপায় হিসেবে ধূমপান উপভোগ করেন। আর দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে বাড়তি যে মানসিক চাপ তৈরি হয় তা তাদের ধূমপানের চাহিদাও বাড়িয়ে দেয়।
বিষয়টি ব্যাখ্যা করে গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, যখন ধূমপায়ীরা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তখন তাদের ধূমপান ত্যাগের সম্ভাবনা খুবই কমে যায়। যেহেতু তাদের কাজের সময় বেড়ে যায়, তাই তারা ধূমপান ত্যাগে অনাগ্রহী হয়ে ওঠেন। প্রায় ১৯ বছরের গবেষণায় প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষের ধূমপানজনিত আচরণ পর্যালোচনা করা হয়। গবেষণার ফলাফলে দেখা গিয়েছে, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিদের তুলনায় যারা সপ্তাহে ৪০-৬০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের ধূমপান ত্যাগের হার অর্ধেকেরও কম।
এ প্রসঙ্গে গবেষকদের পক্ষ থেকে জানান হয়েছে, এইভাবে ধূমপানের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা কমে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়ে বিভিন্ন অসুখ হওয়ার প্রবণতা দেখা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে