,

সাত বাজে অভ্যাসে ক্ষয় ধরছে মাথার!

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমরা আমাদের সকল কাজই প্রায় করি মস্তিষ্কের ওপর নির্ভরশীল করে। আমাদের দেহ পরিচালনার জন্য প্রথম এবং প্রধান কাজ করে থাকে আমাদের মস্তিষ্কই! মস্তিষ্ক ছাড়া কার্যত আমরা একটি জড়পদার্থ। কিন্তু আমরা আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য কতটুকু কাজ করে থাকি? আমরা আসলে শারীরিক সুস্থতায় থেকে ভুলে যাই মস্তিষ্কের কথা। আমাদের দেহ আপাত দৃষ্টিতে সুস্থ থাকলেও মস্তিষ্কে বাঁধতে পারে নানা রোগ। ক্ষতি হতে পারে আমাদের মাথার। শুনলে হয়তো অবাক হবেন আমাদের কিছু বাজে ও ভুল অভ্যাসে প্রতিদিন প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে আমাদের মস্তিষ্কের। যেমন—-

সকালে খাওয়ার না খাওয়া-

অনেকেই সকালের খাওয়ার ব্যাপারে অনেক উদাসীন। কিন্তু সারারাত আমরা থেমে থাকলেও আমাদের দেহের ভেতরটা কিন্তু থেমে থাকে না। সকালে খাওয়ার না খেলে দেহে ঘাটতি হয় সুগারের, যা প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে পৌঁছতে দেয় না। এতে মস্তিষ্ক ঠিক মতো কাজ করতে পারে না এবং মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়।

অনেক বেশি পরিমাণে খাওয়া-

আমরা অনেকেই একবেলা খাবার বাদ দিয়ে পরের বেলা একবারে বেশি খাওয়ার অভ্যাস গড়ে তুলি। এটি দেহের জন্য যতটা খারাপ, মস্তিষ্কের জন্য আরও বেশি মারাত্মক। একবারে অতিরিক্ত খাওয়ার ফলে হুট করে দেহে সুগার সহ অন্যান্য পুষ্টিউপাদান বেড়ে যায়। এবং মস্তিষ্কের শিরা-উপশিরা শক্ত করে ফেলে। ফলে মস্তিষ্ক স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।

ধূমপান ও মদ্যপান-

ধূমপান ও মদ্যপান দুটোই মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর অভ্যাস। বিশেষ করে ধূমপান মস্তিষ্কের জন্য অভিশাপের মতো। ধূমপানের ফলে মস্তিষ্কের শিরাউপশিরাগুলি সংকুচিত হয়ে আসে। এতে পুষ্টি, রক্ত, অক্সিজেন ইত্যাদির সরবরাহ সঠিক ভাবে হয় না। এতে করে স্মৃতিশক্তি লোপের মতো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় মস্তিষ্ক।

অনেক বেশি মাত্রায় চিনি জাতীয় খাবার খাওয়া-

অনেক বেশি চিনি জাতীয় খাবার দেহের বিশেষ করে মস্তিষ্কের প্রোটিন ও পুষ্টির শোষণ ক্ষমতা একেবারেই কমিয়ে দেয়। ফলে মস্তিষ্কের নিউরন ও কোষ বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এবং মস্তিষ্কের উন্নতি হয় না। তাই বাচ্চাদের চিনি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া থেকে দূরে রাখুন।

কম ঘুমানো বা না ঘুমানো-

অনেকেই কাজের ব্যস্ততায় বা ইচ্ছে করে অনেক কম ঘুমিয়ে থাকেন। এতে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। দীর্ঘদিনের এই বাজে অভ্যাসটি মস্তিষ্কের সেল ড্যামেজ করে দেয়।

ঘুমানোর সময় মাথা ঢেকে ঘুমানো-

মস্তিষ্কের জন্য আরেকটি মারাত্মক ক্ষতিকর বাজে অভ্যাস হচ্ছে মাথা ঢেকে ঘুমানো। মাথা ঢাকা থাকে বলে শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেনের চাইতে কার্বন ডাই অক্সাইড বেশি চলে যায় দেহে। এসময় অক্সিজেনের অভাব মস্তিষ্কের টিস্যুর স্থায়ী ক্ষতি করে।

অসুস্থতায় জোর করে কাজ করা-

অনেক সময় কাজের চাপে পড়ে অনেকেই অসুস্থ শরীরে চাপ নিয়ে কাজ করতে থাকেন। এতে করে দেহের চাইতে বেশি ক্ষতি হয় মস্তিষ্কের। এই ধরণের কাজে ব্রেইন হ্যামারেজের মতো মারাত্মক ক্ষতি হয়ে থাকে। সেন্সলেস হয়ে যাওয়া এবং বুদ্ধিলোপ পাওয়ার মতো অসুবিধাও দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে