,

আগামী বিপিএল আসরে ভাইকিংসের নেতৃত্ব দেবেন মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা নামক জীয়নকাঠির কথা এখন সবারই জানা। জাতীয় ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যের পর বিপিএলের তৃতীয় আসরে ভাঙ্গা একটি দলকে চ্যাম্পিয়ন করে আরো একবার প্রমাণ করেছেন নিজেকে। তাই বিপিএলের চতুর্থ আসরে মাশরাফিই যে সবগুলো দলের চাহিদা থাকবে তা খুবই স্বাভাবিক। সে ধারায় এক ধাপ ইতোমধ্যে এগিয়েছে চিটাগাং ভাইকিংস। আগামী বিপিএলে মাশরাফিকে দলের পরামর্শদাতা হিসাবে দলে চাইছে তারা।

বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে টানা তৃতীয়বার অধিনায়ক হিসাবে শিরোপা জয় করলেন মাশরাফি। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ২০১২ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন এ  পেসার। ক্যারিয়ারে একের পর এক ইনজুরিতে আক্রান্ত মাশরাফি আগামী বছরের নভেম্বরে বিপিএলের চতুর্থ আসরে খেলোয়াড় হিসাবে নাও খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। আর এরপরই চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল তাকে দলের পরামর্শদাতা হিসাবে যুক্ত হবার প্রস্তাব দেন।  

মাশরাফি খেলোয়াড় হিসাবে না খেলে পরামর্শদাতা হিসাবে থাকলে তাকে একজন আইকন খেলোয়াড়ের সমান টাকা দেয়া হবে নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। ভাইকিংসের হয়ে তার মূল কাজ হবে খেলোয়াড়দের উজ্জিবিত রাখা। শক্তিশালী দল গড়েও গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে চিটাগাং ভাইকিংস। তাই মাশরাফি নামক জীয়নকাঠিতে জ্বলে উঠতে চাইছে তারা।

তবে মাশরাফি এখনও তামিমকে এ নিয়ে কোন আশ্বাস দেননি। এটা নিয়ে ভাবার জন্য হাতে এখনও অনেক সময় রয়েছে। কে জানে, হয়তো আগামী আসরে এই প্রস্তাবটাই লুফে নিতে পারেন তিনি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে