,

ইসরাইল-তুরস্ক বন্ধুত্বের ধারায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল এবং তুরস্ক আবার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০১০ সালের মে মাসে পাঠানো ত্রাণবাহী জাহাজে ইহুদিবাদী সেনাদের হামলার পর ইসরাইল ও তুরস্কের মধ্যকার সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডে এক গোপন বৈঠকে দু পক্ষ এ সমঝোতায় পৌঁছেছে এবং এ নিয়ে একটি চুক্তির খসড়াও তৈরি করা হয়েছে। ইসরাইলের চ্যানেল-১০ জানিয়েছে কয়েকদিনের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে।সূত্র: রে.তে।
চুক্তি অনুযায়ী, ত্রাণবহরে হামলার শিকার ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ দেবে ইসরাইল। এছাড়া, আংকারা ও তেল আবিব নতুন করে রাষ্ট্রদূতও নিয়োগ দেবে এবং ইসরাইল থেকে গ্যাস রপ্তানির বিষয়ে আলাচনা শুরু করবে। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাহার করে নেবে তুরস্ক। শুধু তাই নয়, হামাসের সিনিয়র নেতা সালাহ আরুরিকে তুরস্কে আর ঢুকতে দেবে না আংকারা সরকার।
ইসরাইলি কর্মকর্তা জানান, সুইজারল্যান্ডের গোপন আলোচনায় তেল আবিবের পক্ষ থেকে অংশ নিয়েছেন মোসাদের সম্ভাব্য নতুন প্রধান ইয়োসি কোহেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ সহকারী জোসেফ সিয়েচানোভার। এর বিপরীতে তুরস্কের পক্ষে আলোচনায় অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফেরিদুন সিনিরলিওগ্লু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা