বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলা, আটক ২

news-image

চট্টগ্রাম : চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বিএনএস ঈশা খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আরো কয়েকটি অবিস্ফোরিত বোমা সেখান থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা নৌবাহিনীর দুই সদস্যকেও।

অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে নৌবাহিনী ঘাঁটি ঈশা খাঁ মসজিদে আজ জুমার নামাজের পর দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মসজিদে বাহিরের মুসল্লিরাও নামাজ পড়তে আসে। উক্ত বিস্ফোরণে ৫/৬ জন সামান্য আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত আরও কয়েকটি বিস্ফোরকসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ‘নৌঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়করণ টিম অবিস্ফোরিত বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। বিস্ফোরণে ছয়জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।’

তবে ঘটনাস্থলে থাকা নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম বলেন, ‘নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দুটি মসজিদ রয়েছে। একটি ঈশা খাঁ ঘাঁটির কাছে, আরেকটা হাসপাতালের কাছে। দুটো মসজিদের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটেছে। বেশকিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় বাইরে পাওয়া গেছে। ছয়জন মুসল্লি আহত। তারা সবাই নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা।’

তিনি জানিয়েছেন, ঈশা খাঁ ঘাঁটির মসজিদে দু’টি এবং নৌবাহিনীর হাসপাতাল এলাকার মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

জাহেদুল ইসলাম আরো জানান, বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে নৌবাহিনীর দুই সদস্যকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ। তারা হলেন- নৌবাহিনীর ব্যাটম্যান রমজান ও বলপিকার মান্নান।

তবে নৌবাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছেন না। এমনকি ঘটনাস্থলে সাংবাদিক যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটকিয়ে দেয়া হয়। কেড়ে নেয়ার চেষ্টা করা হয় তাদের সঙ্গে থাকা ক্যামেরাও। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও সেখানে প্রবেশ করতে পারেননি। পুলিশের বিশেষ বাহিনী এবং র‍্যাব ওই এলাকাটি ঘিরে রেখেছে। বর্তমানে সেখানে আলামত সংগ্রহের কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান