,

বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিক

news-image

ক্রীড়া প্রতিবেদক : কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের ২০১৩ ও ১৪ সালের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন (এসএ মহসিন ট্রফি) ক্রিকেটার মুশফিকুর রহিম ও শুটার আবদুল্লাহেল বাকি। এছাড়াও বিভিন্ন ডিসিপ্লিন ও ক্যাটাগরিতে বেশ কয়েকজন ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষককে পুরস্কৃত করবে তারা।
শনিবার অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা। বাংলাদেশ ক্রীড় লেখক সমিতির ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালের ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- ক্রিকেটার সোহাগ গাজী, ফুটবলার মামুুনুল ইসলাম, আরচার ইমদাদুল হক মিলন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, দাবাড়ু ফাহাদ রহমান, ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা, ফুটবল কোচ মারুফুল হক, সংগঠক কাজী মাহতাবউদ্দিন (মরণোত্তর), পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার মুমিনুল হক এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন গোলাম সারোয়ার টিপু।
২০১৪ সালের জন্য মনোনীতরা হলেন- ক্রিকেটার মুশফিকুর রহীম, ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী, হকির হাসান যুবায়ের নিলয়, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সংগঠক মনজুর কাদের, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিশেষ সম্মাননা পাবেন মিউরেল গোমেজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা