,

বেইজিংয়ে দ্বিতীয়বারের মতো ‘রেড অ্যালার্ট’

news-image

প্রচণ্ড ধোঁয়ায় চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয়বারের মতো ‘রেড অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে গত ৭ ডিসেম্বর প্রথমবারের মতো সতর্কতা জারি করা হয় এই শহরে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (১৯ ডিসেম্বর) থেকে ফের ঘণ ধোঁয়ায় ছেয়ে যেতে পারে বেইজিং। মঙ্গলবার (২২ ডিসেম্বর) পর্যন্ত এ ধোঁয়ার প্রবাহ অব্যাহত থাকবে। শুধু বেইজিংই নয়, চীনের মধ্যাঞ্চল শিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন পর্যন্ত বিশাল এলাকা ছেয়ে যাবে এই ধোঁয়ায়।এ সতর্কতা জারির সঙ্গে সঙ্গে এই অঞ্চলে গাড়ির ব্যবহার সীমিত, শিল্প-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখতেও বলা হয়েছে।আবহাওয়া অধিদফতর বলছে, এবারের ধোঁয়া আগেরবারের চেয়েও মারাত্মক হতে পারে। এ সময় ২.৫ মাইক্রোমিটারের কণা (পিএম-২.৫) প্রতি ঘণমিটারে ৫০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যাবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগের সতর্কতার সময় এ মাত্রা ছিল ৩০০ মাইক্রোগ্রাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতি ঘণ মিটারে এ ধরনের কণার পরিমাণ সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত জনস্বাস্থ্যের জন্য নিরাপদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা