,

বর মদ্যপ, বিয়ে ভেঙে দিলেন কনে

news-image

একটু পরই বর আসবেন। প্রস্তুত কনেপক্ষ। বিয়ের আসরে বসা কনেও। বর এলেন। বিয়ে পড়াতে প্রস্তুত পুরোহিত। কিন্তু মালাবদলের কয়েক সেকেন্ড আগে ধড়াম করে পড়ে গেলেন বর। আর তাতেই কনে বুঝে নিলেন, বর মদ্যপ।

তৎক্ষণাৎ বিয়ের আসর থেকে উঠে পড়লেন কনে। মা-বাবাকে জানালেন, তিনি আর বিয়ে করছেন না। চূড়ান্ত সিদ্ধান্তও হলো তা-ই। মেয়ের মতকেই প্রাধান্য দিয়ে বরযাত্রীদের চলে যেতে বললেন কনের অভিভাবকরা।

ব্যতিক্রমী এ ঘটনা ঘটে গত সোমবার। ঘটনাস্থল ভারতের উত্তরপ্রদেশের কানপুর।

টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, ওই কনের বাড়ি কানপুর দেহাত জেলার সিধুলি গ্রামে। আর বরের বাড়ি একই জেলার আরেক গ্রাম সুজৌরে।

এ বিষয়ে জানতে চাইলে কানপুরের গতমপুর থানার পুলিশ কর্মকর্তা এ কে সিং টিওআইকে বলেন, বরকে মদ্যপ অবস্থায় পাওয়ায় কনে বরযাত্রীদের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করেন। এমনকি একপর্যায়ে কনেপক্ষ পুলিশকেও বিষয়টি জানায়। তবে পুলিশের হস্তক্ষেপের আগেই দুই পক্ষ বিষয়টি মিটমাট করে ফেলে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১