,

জুমার দিনের বিশেষ কিছু আমল

news-image

পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন। মহান আল্লাহ এই দিনকে সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় ফজিলতপূর্ণ করেছেন। এ দিনের যেকোনো নেক আমলের সাওয়াব অন্য দিনের তুলনায় অনেক বেশি। এ দিনে রয়েছে মুসলমানদের জন্য বেশি বেশি পুণ্য অর্জনের পাশাপাশি পাপ মোচনেরও বিশেষ সুযোগ। এ ছাড়া এই দিনের রয়েছে বিশেষ কিছু আমলও, যার প্রতিটির জন্য রয়েছে অগণিত সওয়াব।

তাই জুমার দিনের আমলগুলো এখানে তুলে ধরা হলো,হাদিস শরিফের বিশুদ্ধ গ্রন্থগুলোতে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সকাল সকাল যথাসম্ভব হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকবে, তার প্রতিটি কদমে পূর্ণ এক বছরের নফল রোজা ও নামাজের সওয়াব দান করা হবে।
নূরের দ্বারা আলোকিত হওয়া

হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত- রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাবারে সুরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য একটি নূর প্রজ্জ্বলিত হবে, যা পরবর্তী জুমাবার পর্যন্ত প্রজ্জ্বলিত থাকবে। অন্য বর্ণনায় এসেছে, এই আলো তার থেকে বায়তুল্লাহ শরিফ পর্যন্ত প্রসারিত হয়ে থাকবে। ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের ইবাদতের সওয়াব অর্জন হবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাবারে আসরের নামাজ শেষে স্বীয় স্থান ত্যাগ করার আগে নিম্নোক্ত দরুদ শরিফ ৮০ বার পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করা হবে। দরুদ শরিফটি হলো-
‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা’
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত- রাসুল (সা.) ইরশাদ করেছেন, জুমাবার এমন একটি সময় রয়েছে, যে সময়ে মুসলমান বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তায়ালা দয়া করে তাঁকে অবশ্যই তা দান করেন। সময়টি হলো আসরের পর সূর্যাস্তের কিছু আগে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা