,

পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তির সম্ভাবনা নাকচ করলো যুক্তরাষ্ট্র

news-image

পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ওবামা প্রশাসন। শীর্ষ মার্কিন আইন প্রণেতারা দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র নিয়ে গভীর উদ্বিগ্নতা প্রকাশের পরই ওয়াশিংটনে পররাষ্ট্র বিষয়ক এক কমিটির শুনানিতে এ কথা বলেন পাকিস্তান এবং আফগাস্তািনের মার্কিন বিশেষ প্রতিনিধি রিচার্ড গলসন।
 
রিচার্ড গলসন বলেন, আমরা এখানে পাকিস্তানের সঙ্গে ১২৩টি চুক্তি করা নিয়ে আলোচনা করছি না। পাকিস্তানের বিষয়ে আমাদের মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে স্পষ্ট কিছু সিদ্ধান্ত রয়েছে। আমরা এ অবস্থান থেকে ফিরছি না। যদিও পাকিস্তান এ বিষয়ে আলোচনায় প্রস্তুত বলে এর আগেই জানিয়েছিল। তিনি বলেন, পাশাপাশি আমাদের এও বলতে হচ্ছে যে পাকিস্তান চরমপন্থীদের ব্যাপারে সচেতন আছে। তাদের পেশাজীবী এবং নিরাপত্তা বাহিনী রয়েছে, যারা দেশের শান্তি-শৃঙ্খলায় নিয়োজিত। তিনি বলেন, অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের ন্যায় আমরা পাকিস্তানকে জানিয়ে আসছি তারা যেন তাদের এ কর্মসূচি থেকে সরে আসে। বিশেষ করে তাদের ক্ষেপণাস্রের উন্নয়ন পারমাণবিক নিরাপত্তায় বিরাট হুমকির সৃষ্টি করবে। শুধু তাই নয়, এটি কৌশলগত স্থিতিশীলতাকেও বিঘ্ন করবে।
 
এ সময় হাউস পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান এডওয়ার্ড রয়েস বলেন,পাকিস্তানের পরমাণু কার্যক্রম এখন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অবস্থানে আছে। তাদের ক্ষুদ্র পারমাণবিক অস্ত্রাদিও খুব উদ্বেগের কারণ। এটি এমন একটি দেশ যারা তাদের বাজেটের এক পঞ্চমাংশ সামরিক খাতে ব্যয় করে। যদিও প্রতিরক্ষা দফতরকে সহায়তা করার জন্য আরো অনেক দফতর রয়েছে। তারপরও তারা হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে তেমন কোন কিছুই করতে পারেনি। যেটি আমাদের সকলেরই উদ্বেগের কারণ।
খবর এনডিটিভির।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১