,

যৌন জীবনের শুরু ও শেষ বিছানায়, সম্পূর্ণ ভুল

news-image

আপনি যদি মনে করে থাকেন আপনার যৌন জীবনের শুরু এবং শেষ বিছানায়, তাহলে জেনে রাখুন আপনি ভুল জানেন৷ এরকম অসংখ্য ভুল আপনি রোজ করে চলেছেন আপনার সেক্স লাইফে…

পুরুষদের বলছি…বদলে ফেলুন আপনার সেক্স লাইফ নিয়ে সমস্ত পুরনো ধারণা৷ পুরুষেরা তাঁদের যৌন জীবনে মেয়েদের সঙ্গে যে সব ভুল করে থাকেন সেগুলো এড়িয়ে যাওয়া কিন্তু মোটেই খুব অসুবিধার নয়৷ জেনে নিন সেই ভুলগুলো কী এবং তা এড়াবেনই বা কী করে?
ভুল-১: সেক্স শুরু হয় বিছানা থেকে
পুরুষদের ক্ষেত্রে সেক্স হল অনেকটা বৈদ্যুতিক আলোর মতো৷ সুইচ অন-সুইচ অফ৷ কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অত দ্রুত ঘটে না৷ অন্তত সেক্স থেরাপিস্ট আয়ান কার্নার তাই মনে করেন৷ তাই পুরুষদের উচিত সারা দিনে সুযোগ পেলেই সঙ্গিনীকে জড়িয়ে ধরুন, হাতে হাত রাখুন, দু'জনে মিলে মজার-মজার কথা বলুন- সব মিলিয়ে আপনার তাঁর প্রতি অনুরাগ কতটা তা জানিয়ে রাখুন৷ আপনার সঙ্গিনী যদি আপনার সঙ্গ নিরাপদ এবং নিশ্চিন্ত মনে করেন তাহলেই আপনাদের সেক্স লাইফ সুখের হবে৷
ভুল-২: সঙ্গিনী কী চাইছে সেটা জানার প্রয়োজন নেই
'মেয়েরা আজও সেই ২৫-৩০ বছর আগেকার মতোই আছে৷ মিলনে তাঁরা তৃপ্ত হলেন কিনা সেটা কিছুতেই জানা যায় না আজও৷ তাই কোনও দ্বিধা না করেই সঙ্গিনীকে জিজ্ঞেস করুন, তাঁর কী রকম অনুভূতি হল কিংবা তিনি কি আরও অন্য কিছু চাইছিলেন?
ভুল-৩: রোজ যা করি, আজও তাই
আপনি যদি ভেবে থাকেন প্রথম তিনবার ঠিকঠাক হয়েছে, তাহলে পরের তিনবারও ঠিকঠাকই থাকবে, তাহলে ভুল করবেন৷ আপনার সঙ্গিনীর আজকে যা ভালো লাগছে, কালকে তা নাও ভালো লাগতে পারে৷ সেক্স থেরাপিস্ট সারি কুপার বলেছেন, 'মেয়েদের মুড নির্ভর করে তাঁদের ঋতুচক্রের ওপর৷ আজ শরীরের কোনও বিশেষ অংশ সেনসিটিভ থাকলে, পরের দিন শরীরের অন্য অংশ সেনসিটিভ হয়ে থাকে৷ ফলে, পুরুষদের নজর রাখা উচিত সেই মুহূর্তে তার সঙ্গিনী ঠিক শরীরের কোনও অংশে সাড়া দিচ্ছেন৷ তাই পুরুষদের ধৈর্য ধরে এই অনুসন্ধান প্রক্রিয়া চালিয়ে যেতে হবে৷'
ভুল-৪: শারীরিক উদ্দীপনাই আসল
কিছু কিছু পুরুষ কেবলমাত্র তাঁর সঙ্গিনীর শারীরিক উদ্দীপনার দিকটাতেই নজর রাখেন, এড়িয়ে যান তাঁর মানসিক উদ্দীপনার দিকটা৷ তাই শৃঙ্গার পর্বে আরও একটু কল্পনাপ্রবণ হয়ে উঠতে হবে তাঁকে৷
ভুল-৫: মিলন মানেই তৃপ্তি
শুধুমাত্র শারীরিক মিলনই আপনার সঙ্গিনীকে তৃপ্ত করবে এমন ধারণা ভুল৷ এমনও হতে পারে তিনি তৃপ্ত হবেন কেবল আপনার মুখের কথাতেই৷ 'অনেক সময় ওরাল সেক্স ফিজিক্যাল সেক্সের চেয়েও কাজ দেয় বেশি', জানিয়েছেন কার্নার৷
ভুল-৬: ছলাকলার কোনও প্রয়োজন নেই
অনেকেই মনে করেন সিডাকশন বা ছলাকলায় প্রলুব্ধ করার কোনও ভূমিকা নেই সফল যৌন জীবনে৷ সারি কুপারের মতে, 'টেকনিকের চেয়ে সিডাকশন অনেক বেশি জরুরি৷ একমাত্র সফল ছলাকলাই আপনার সঙ্গিনীকে উত্তেজিত করতে পারে অনেকটাই৷
ভুল-৭: সঙ্গিনীর শরীরের অ্যানাটমি জানার প্রয়োজন নেই
অনেক পুরুষই বলেন, 'আমি আমার সঙ্গিনীর শরীরের অ্যানাটমি বোঝার চেষ্টা করি না৷' কিন্তু কুপার বলছেন, সেটাই নাকি জরুরি৷ শরীর বিজ্ঞান জানা থাকলে নারীর সুখের সঠিক সন্ধান যে কোনও পুরুষই আরও বেশি করতে পারবেন৷

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে