,

ওয়ার্ডে নেয়া হয়েছে দিতিকে

news-image

বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালে চিকিৎসাধীন গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শারীরিক এখন আগের চেয়ে ভালো। তাই বুধবার রাতে তাকে সিসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। এদিকে দিতির প্রযোজনায় বেশকিছু নাটকের পরিচালক আদিত্য জনিও একই কথা জানিয়েছেন।
তিনি বলেন, দিতি এখন আগের চেয়ে ভালো অবস্থায় আছেন। তাকে বুধবার রাতে ডাক্তারের পরামর্শেই সিসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে।
এর আগে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস নিতে হয়েছে। তবে তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। এর আগে রোববার দুপুরে দিতির ছেলে শাফায়েত চৌধুরীও গণমাধ্যমে কিছুটা আশার কথা শুনিয়েছেন।
তিনি বলেছেন, মায়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। উল্লেখ্য, ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনয়শিল্পী ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গত কয়েকদিন ধরে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে