,

মেসির কিডনিতে পাথর হয়েছে !

news-image

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের মুখোমুখি হয়েছে গত মৌসুমের বার্সেলোনা। ইনজুরির কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমার যে খেলতে পারবেন না, তা আগেই জানা ছিল। কিন্তু প্রথম একাদশে লিওনেল মেসিকেও না দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন বার্সা সমর্থকরা।
হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হওয়ায় মাঠে নামতে পারেননি মেসি। কিডনিতে পাথর থাকলে এ ধরনের ব্যথা অনুভূত হয় বলে জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে হঠাৎ করে পেট ব্যথা শুরু হওয়ায় খেলতে পারছেন না লিওনেল মেসি। সাধারণত এই ধরনের ব্যথা অনুভূত হয় কিডনিতে পাথর থাকলে। আরো পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে যে মেসি কবে নাগাদ মাঠে নামতে পারবেন।’
২০১‌১ সালের পর আবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বার্সেলোনা। এবারের মতো ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল জাপানে। ফাইনালে ব্রাজিলের ক্লাব সান্তোসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছিল কাতালানরা। ২০০৯ সালে তারা জিতেছিল প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপা।
বার্সেলোনার সঙ্গে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে জাপানে এলেও হাঁটুর ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারছেন না নেইমার। তবে বার্সেলোনা ফাইনালে উঠলে হয়তো মাঠে দেখা যেতে পারে নেইমারকে। ২০১১ সালের ফাইনালে সান্তোসের জার্সি গায়ে তিনি খেলেছিলেন বার্সেলোনার বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে