,

ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্টের নতুন কমিটির শপথ গ্রহণ

news-image

আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার লক্ষে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

শপথবাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন।শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশিরুল হক, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে