বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পিঠামেলায় : শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গীয় সংস্কৃতির পুনঃজাগরণ হচ্ছে -মোকতাদির চৌধুরী

news-image

আমিরজাদা চৌধুরী :  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একটি ধর্মান্ধ গোষ্ঠি ধর্মের দোহাই দিয়ে বাঙালির এই সংস্কৃতিকে নসাৎ করতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকার বঙ্গীয় সংস্কৃতিতে বিশ্বাস করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে গণভবনে পিঠা উৎসব করেছিল।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত পিঠা মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গীয় সংস্কৃতির পুনঃজাগরণ হচ্ছে। তাই যখনই বঙ্গীয় সংস্কৃতির কথা আসবে তখনই নারীদের এগিয়ে যাওয়ার কথা আসবে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার সকালে দিনব্যাপী এই মেলার উদ্ধোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এসময় তিনি বলেন  পিঠা উৎসব বাঙালীর ঐতিহ্য। বাঙ্গালী ঐতিহ্যকে ভালোবাসি বলে শত ব্যস্ততার মধ্যেও এই পিঠা উৎসবে যোগ দিতে এসেছি। 

B.Baria Pita Mela-5মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম খান,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো: মহসীন মিয়া,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলম প্রমুখ। মেলায় মোট ১৬ টি ষ্টল বসে। এগুলোতে নানা জাতের পিঠা প্রদর্শিত হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এরপর মেলায় আগত দর্শনার্থীদের জন্য পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ মেলায় উপচে পড়া ভীড় জমে মানুষের।  উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় নারী উন্নয়ন ফোরাম গত বছরও পিঠামেলার আয়োজন করে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান