,

নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন

news-image

মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসে নতুন প্রজন্মকে গড়ে তোলার অঙ্গীকারে নিউইয়র্কে উদযাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় ‘বিজয় উল্লাস’ অনুষ্ঠানের আয়োজন করে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান।
 
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী সঙ্গীত পরিবেশন করেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের সংগঠন সিঙ্গার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান, সাবা। 
 
ব্যান্ড তারতা শিল্পী শামীম সিদ্দিকীর উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠানটি উপভোগ করেন। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা