,

বলিউডে কোন অভিনেত্রীর পারিশ্রমিক কত

news-image

 

১. কঙ্গনা রনওয়াত
১০-১১ কোটি
kongona

জাতীয় পুরস্কার পাওয়ার পরও যাকে দু'বছর কাজ ছাড়া বসে থাকতে হয়েছিল, কুইন ছবির সাফল্যের পর থেকেই উর্ধমুখী সেই কঙ্গনার কেরিয়ার। এই মুহূর্তের বলিউডের সবথেকে দামী অভিনেত্রী কঙ্গনা। ছবি পিছপ তার পারিশ্রমিক ১০ থেকে ১১ কোটি।

 

২. করিনা কাপুর খান
৯-১০ কোটি
karina khan

বিয়ের পরই নায়িকাদের বলিউড কেরিয়ার শেষ। এই ধারনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছেন কারিনা। শুধু বিবাহিত নন, বয়সও ৩৫। যা প্রথম সারির প্রায় সব অভিনেত্রীর থেকেই বেশি। তাও বছরের ব্লকবাস্টার বজরঙ্গী ভাইজানের নায়িকা করিনাই। ছবি পিছু এখন কারিনার পারিশ্রমিক ৯ থেকে ১০ কোটি।

 

৩. দীপিকা পাডুকোনdipika
৮-৯ কোটি

অভিনয় ক্ষমতা, ছবির বাণিজ্যিক সাফল্য, গ্ল্যামার সবদিক দিয়ে বিচার করতে গেলে দীপিকা পাডুকোনই যে বলিউডের এক নম্বর অভিনেত্রী তা আর আলাদা করে বলে দিতে হয় না। এই মুহূর্তে ছবি পিছু দীপিকার পারিশ্রমিক ৮ থেকে ৯ কোটি। তার হাতে এনডর্সমেন্টের সংখ্যাও সর্বাধিক।

 

৪. প্রিয়াঙ্কা চোপড়া
৮-৯ কোটি
pianka4

এই মুহূর্তে বলিউডের সবথেকে বর্ণময় অভিনেত্রী। ঝিলমিল থেকে মেরি কম হয়ে ওঠার কৃতিত্ব রয়েছে, রয়েছে জাতীয় পুরস্কারের সম্মানও। ছবি পিছু প্রিয়াঙ্কার পারিশ্রমিক এখন ৮ থেকে ৯ কোটি। আরও বেশিও হতে পারতো।

 

৫. বিদ্যা বালান
৬ থেকে ৭ কোটি

বলিউডের সবথেকে নাকউঁচু অভিনেত্রী বিদ্যা।bidyabalas চিত্রনাট্যে তার চরিত্রই সর্বেসর্বা না হলে সেই ছবিতে কাজ করেন না বিদ্যা। সুবিচারও করেন সব চরিত্রের সঙ্গেই। তাই টানা ২ বছর ছবি হিট না হলেও ২০১৫ সালে দাঁড়িয়ে ছবি পিছু বিদ্যার পারিশ্রিমক ৬ থেকে ৭ কোটি।

 

৬. ক্যাটরিনা কাইফ
৬ থেকে ৭ কোটি

বলিউডে ১২ বছর কাটিয়েও আজও ক্যাটরিনা ছবির উপরি পাওনা।ab862c0c66c19491cae969836e864dc7-katrina_kaif ব্লকবাস্টার ছবির আই ক্যান্ডি। সৌন্দর্য্য আর হিট ছবির জেরে ক্যাটরিনার পারিশ্রমিক এখন বিদ্যার কাছাকাছি। ছবি পিছু ৬ থেকে ৭ কোটি।

 

৭. আনুশকা শর্মা
৫ থেকে ৬ কোটি

প্রত্যেক ছবিতে নিজেকে প্রমাণ করছেন আনুশকা। বলিউডে পায়ের তলায় শক্ত মাটি পেয়ে গেছেন অভিনয় ক্ষমতা, স্মার্টনেসের জোরে। anoso২০১৫ সালে তার পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি। আগামিদিনে তার পারিশ্রমিক যে বাকি প্রায় সকলকেই ছাপিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

 

৮. সোনাক্ষি সিনহা
৫ থেকে ৬ কোটি

মাঝের কয়েকটা বছর সোনাক্ষি ছিলেন বলিউডের লক্ষ্মী। যেই ছবিতেই তিনি থাকতেন সেই ছবিই অন্তত ১০০ কোটির ব্যবসা আনতো। sonakhiতাই চড়চড় করে বেড়েছিল সোনাক্ষির পারিশ্রমিক। এখন সেই বাজার না থাকলেও ২০১৫ সালেও সোনাক্ষির ছবি পিছু পারিশ্রমিক ৫ থেকে ৬ কোটি।

 

৯. আলিয়া ভাট
৩ কোটি

বলিউডে মাত্র তিনটি ছবি করেছেন আলিয়া। কিন্তু এর মধ্যেই আলিয়ার মধ্যে ভবিষ্যতের সুপারস্টার দেখছেন অনেকেই। aliaaএখনই আলিয়ার পারিশ্রমিক ছবি পিছু ৩ কোটি। প্রযোজকরা খুশি খুশি দিয়েও দেন।

 

১০. পরিনীতি চোপড়া
৩ কোটি

এখনও সেভাবে হিট ছবি নেই। তবে তাতে কী? ছবি হিট বা না হোক অভিনেত্রী পরিনীতি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। porinitiপরিনীতির পারিশ্রমিক এখন ছবি পিছু ৩ কোটি। আরও বেশিও হতে পারতো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ