,

ইসরাইলি নাগরিকদের অভিযোগে ফ্লাইট বাতিল করল কুয়েত এয়ারওয়েজ

news-image

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট বাতিল করছে কুয়েত এয়ারওয়েজ। ওই বিমান কর্তৃপক্ষ ইসরাইলি নাগরিকদের কাছে টিকিট বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর তারা এ পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপির।

 

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) এ ব্যাপারে কুয়েতকে সতর্ক করে দিয়ে একটি চিঠি পাঠায় এবং তারা বৈষম্য দূর করার কথা বলে। এ ব্যাপারে  গতকাল বুধবার ডিওটি জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত এয়ারওয়েজ একদিন আগে কর্তৃপক্ষকে অবহিত করে তারা রুটটি বাতিল করবে।

এ প্রসঙ্গে কুয়েত এয়ারওয়েজ জানায়, তারা ইসরাইলি জাতিসত্ত্বা ও নাগরিকদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কুয়েতি আইন মেনে চলে। কুয়েত এয়ারওয়েজের বুকিং সিস্টেম এমনভাবে করা যেখানে ইসরাইলি নাগরিকরা কোন টিকিট নিতে পারবে না। ২০১৩ সালে ইসরাইলি নাগরিক এলডাড গ্যাটের কাছে টিকিট বিক্রি করা হয়নি। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১