,

ডালিমে রয়েছে তারুণ্য ধরে রাখার উপাদান

news-image

ডালিমের নানা পুষ্টিগুণের কথা জানা গেলেও এ গুণটির কথা অনেকেই জানতেন না। সম্প্রতি জানা গিয়েছে, ডালিম তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।


গবেষকরা জানিয়েছেন, ডালিম আলঝেইমার্সের মতো মস্তিষ্কের রোগ প্রতিরোধ করে। এ ছাড়াও মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করতেও এটি কাজ করে। সম্প্রতি গবেষকরা আরো জানিয়েছেন, এটি শরীর ফুলে যাওয়া প্রতিরোধ করে। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী উপাদান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডালিম বয়স ধরে রাখতে সহায়তা করে। অর্থাৎ দেহের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় এ ফলটি। এ বিষয়টি জানা গেছে মার্কিন এক গবেসণায়। আমেরিকান কেমিক্যাল সোসাইটি জানিয়েছে, ডালিম আলঝেইমার্স রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি স্মৃতিশক্তি ধরে রাখতে ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।


ডালিমের একটি উপাদান হলো উরোলিথিনস। এ উপাদানটি হজমের সময় ইলাজিট্যানিনস-এর সঙ্গে একত্রে পেটের উপকারি ব্যাকটেরিয়ার সঙ্গে কাজ করে। গবেষকরা পাশাপাশি এও জানিয়েছেন যে, ডালিমের স্বাস্থ্যগত সুবিধা পাওয়ার জন্য এটি তাজা অবস্থায় খাওয়া উচিত। তাজা জুস বা সরাসরিও এটি খাওয়া যাবে। এ বিষয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এসিএস কেমিকাল নিউরোসায়েন্স জার্নালে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা