,

ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ চান টিউলিপ (ভিডিও)

news-image

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের পর যুক্তরাজ্যে তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পর্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক।  বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি সংক্রান্ত একটি পিটিশনের ব্যাপারে বিতর্কের সময় এ দাবি জানান তিনি। পিটিশনে স্বাক্ষর করেছেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক।  পার্লামেন্টের বক্তব্যের পর নিউজ-ফোর নামের একটি টেলিভিশনকেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন টিউলিপ।  উভয় বক্তৃতাতেই টিউলিপ বলেন, জনগণের ভালো যারা চান না, তাদের প্রবেশ নিষিদ্ধের ব্যাপারে আমাদের দেশে আইন রয়েছে। প্রধানমন্ত্রী কি সবার জন্য এই আইন সমানভাবে প্রয়োগে রাজি আছেন? ধণাঢ্য রাজনীতিকদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা কি আমাদের উচিত হবে? সংসদে টিউলিপের বক্তব্যের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু বিভেদ সৃষ্টিকারীই নয়, সেই সঙ্গে অর্থহীন এবং ভুলও। আমি তার (টিউলিপ) সঙ্গে একমত। যারা মৌলবাদকে উসকে দেয় তাদের ত্যাগ করাই উচিত। তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমি একমত হতে পারছি না।  তিনি বলেন, বরং এই সুযোগে আমরা দেখাতে পারি, তার কথার বিরুদ্ধে যুক্তরাজ্যবাসী একমত।  ক্যামেরন যুক্তরাজ্যকে ‘বহু-জাতি ও বহু-বিশ্বাসের সমন্বয়ে গঠিত একটি সফল দেশ’ হিসেবে অভিহিত করে বলেন, উগ্রবাদী কিংবা তাদের ধ্যানধারণাকে ঠেকানোর পাশাপাশি বৈষম্যের বিরুদ্ধে আরো অনেক কিছু করার সুযোগ আমাদের আছে।  ট্রাম্পের বক্তব্যকে ‘বিভেদ সৃষ্টিকারী’, ‘মূর্খতা’ ও ‘ভুল’ বলেও অভিহিত করেন ক্যামেরন।  সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি তার দেশে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও ঘোষণা দিয়েছেন। তার এ দাবির পর থেকেই বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। নিজ দলেও তিনি সমালোচিত হন। আর হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের এ দাবিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তাকে নির্বাচনের অযোগ্য বলেও মন্তব্য করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১