,

ওজন বাড়ছে অজানা কারণে

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীর সুস্থ রাখতে ঠিক ঠাক খাওয়াদাওয়া অত্যন্ত প্রয়োজনীয়৷ বেশি ওজন যেমন ক্ষতিকর তেমনই কম ওজনও স্বাস্থ্যের পক্ষে খারাপ৷ দেহে উচ্চতা অনুযায়ী ওজন সঠিক না থাকলে নানা ধরণের রোগ শরীরে বাসা বাঁধে৷এমনকি অতিরিক্ত বা কম ওজনের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ব্যহত হতে পারে৷  ওজন কম হলে বিভিন্ন উপায়ে তা বাড়িয়ে ফেলা যেতে পারে৷ কিন্তু ওজন বেশি হলে তা কম করা বেশ কষ্টসাধ্য৷ এছাডা়ও প্রতিদিন বেশ কিছু কারণে আমাদের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে কিন্তু এগুলি আমরা বুঝতেও পারিনা৷ তবে এবার জেনে নিন কি কারণে আপনার শরীরের ওজন উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷

অবসাদ মানুষের ওজন খুব দ্রুত বৃদ্ধি করে৷ কারণ অবসাদ বা বিষণ্ণতায় ভুগলে মানুষ জাঙ্কফুড বা অস্বাস্থ্যকর খাবার বেশি খান৷এমনকি মন খারাপের সময় কতটা পরিমাণ খাবার খাচ্ছেন সেদিকেও খেয়াল থাকেনা অনেকের৷ এছাডা়ও অবসাদ বা ডিপ্রেশনের ওষুধ খানে তাদের ক্ষেত্রেও ওজন বাড়া স্বাভাবিক৷কারণ এই ধরনের ওষুধ ওজন বাড়ায়৷ তাই অবসাদকে জীবন থেকে একেবারে টাটা-বাই বাই করে দিন৷
কড়া ডায়েট ও এক্সারসাইজ করার পরেও অনেকের ওজন বেড়ে যেতে পারে৷ এর প্রধান কারণ হল  হজমশক্তির দুর্বলতা৷ হজম শক্তি দুর্বল হলে খাবার হজম হতে টেমন সমস্যা হয় তেমনই খাবার খুব ধীরে হজম হয় বা একেবারেই হয় না৷ এর ফলে দেহে অতিরিক্ত মেদ জমতে পারে৷ তাই হজমের সমস্যা হলে চিকিঠৎসকের পরামর্শ নিতে হবে৷
সামান্যকোন অসুখ হলেই অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াও ওষুধ খেয়ে থাকেন৷ এটি কিন্তু একেবারেই উচিত নয়৷এতে দেহের ওজম বৃদ্ধি পায়৷  অনেকে চিকিৎসকেরা পরামর্শ ছাডা়ও গর্ভ নিরোধক বড়ি খান৷ এছাডা়ও হরমোন ব্যালেন্সের ওষুধ বা পেইন কিলার ওষুধ খান৷ এতে দহের ক্ষতি হওয়ার পাশাপাশি ওজনও বাড়ে৷ তাই চিকিৎসকেরা পরামর্শ ছাড়াও কোনও ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়৷
বেশি পরিমাণে খাবার খেলেই যে মানুষ মোটা হন এমন কোন কারণ নেই৷ পর্যাপ্ত পুষ্টির অভাবেও শরীরের ওজন বাড়তে পারে৷ ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদির অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে৷ এতে সামান্য পরিশ্রম করলেই মানুষ ক্লান্ত হয়ে পড়েন৷ যাদের শরীরের পুষ্টির অভাব তারা যেহেতু শারীরিক পরিশ্রম করতে পারেন না তাই তাদের দেহে মেদ জমতে শুরু করে৷ একারণে সঠিক ডায়েট মেনে খাবার খাওয়া একান্ত প্রয়োজন৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ