বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও দল হয়ে ওঠতে পারেনি রিয়াল!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা তারকাদের সমাহার নিশ্চয়ই তারকা সমৃদ্ধ। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ইয়াং স্টার হামেস রদ্রিগেজের মতো তারকারা খেলেন মাঝমাঠ বা আক্রমণভাগে। তবে তারকাখচিত দল হলেও প্রস্তুতির ক্ষেত্রে দলীয় সমন্বয়ের চেয়ে ব্যক্তির ভুমিকাকেই সামনে নিয়ে কাজ করে। তাই তারকা সমৃদ্ধ দল হয়েও কাঙ্ক্ষিত ফল অনেক সময়ই পায় রিয়াল মাদ্রিদ। এমনটিই দাবি করলেন ইতালির সাবেক ফুটবলার  আরিগো সাচি।

চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে রিয়াল। আর কোপা দেল রে থেকে তো এক মৌসুমের জন্য বাহিস্কারই হয়ে গেছে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পৌঁছেছেন রোনালদো-বেলরা। যদিও ইতালির ক্লাব রোমার সঙ্গে গ্রুপের ম্যাচে ড্রয়ের মতো ফল রয়েছে। সবশেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছেন রোনালদোরা। সাচি মনে করছেন রিয়াল কোচকে দলের মধ্যে উঁচু-নীচু ভেদাভেদের স্তরটা ভাঙতে হবে। এটিই রিয়ালের সাফল্যের পথে বড় বাঁধা বলে মনে করছেন বেনিতেজের স্বদেশী এই কোচ।


এসি মিলানের সাবেক কোচ সাচি ২০০৪ ও ২০০৫ সালে দুই দফায় স্প্যানিশ এই জায়ান্টদের ফুটবল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সে সমর্থকদের ক্ষোভ ও হতাশা বাড়ছে। দ্রুতই নতুন একজন ম্যানেজার নিয়োগের দাবি করে আসছেন তারা। তেমন গুঞ্জনও রয়েছে বাতাসে।

বেনিতেজ সম্পর্কে সাচি বলেন, ‘তিনি এখনো ক্লাব ও প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেননি।’ তবে পারফরম্যান্সে পরিবর্তনের জন্য ক্লাবেরও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার উপর জোর দেন সাচি। তিনি বলেন, ‘তারা টিম ওয়ার্কের তুলনায় ব্যক্তিগত দক্ষতাটাকেই গুরুত্ব দেয়। ম্যানেজারও এই স্তরটা ভাঙতে পারেন না। তাই রিয়াল আসলে একটা তারকাখচিত দল। সম্ভবত এদিক থেকে বিশ্বসেরা। কিন্তু তারা কখনো নিজেদের একটা দলে পরিণত করতে পারেনি।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে