,

আচরণবিধি লংঘন : তথ্য ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পৌর নির্বাচনে আচরণবিধি লংঘনকারী উল্লেখ করে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী সরকারী ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ও সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নেয়ারও আহবান জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহ ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেয়ার বিষয়ে গত ৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দেখে এ নোটিশটি পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘এই দুই মন্ত্রী পৌর নির্বাচনের আচরণবিধি লংঘন করে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় প্রচারণায় অংশ নেয়ার বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। পত্রিকার প্রতিবেদন দেখে আমি এ লিগ্যাল নোটিশটি পাঠিয়েছি। আশা করছি, নোটিশের বিষয়টি আমলে নেবে নির্বাচন কমিশন।’

এর আগেও পৌর নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েনের বিষয়ে এই আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠান। সে নোটিশে ৭২ ঘণ্টার সময় দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও উচ্চ আদালতে মামলা করেন নি জুলফিকার আলী। তিনি ইসির বরাত দিয়ে বলেছেন, ‘প্রয়োজনে ইসি এ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে।’

পৌর নির্বাচন স্থগিত চেয়ে ও এ নির্বাচনের ঘোষিত তফসিলের ত্রুটির বিষয় চ্যালেঞ্চ করে এ আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি তার আদেশ দেবেন আদালত। যদিও চলতি মাসের ৩০ তারিখে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ