,

জনশক্তি রপ্তানি চলতি বছরে সাড়ে পাঁচ লাখে দাঁড়াবে

news-image

নিউজ ডেস্ক : চলতি বছর বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি দাঁড়াবে প্রায় সাড়ে পাঁচ লাখে। এরই মধ্যে এ বছর পাঁচ লাখ ২৩ হাজার ৫৯৮ জন জনশক্তি রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ বছর প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) ১৫ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে। তিনি বলেন, অভিবাসী হিসেবে দেশ থেকে অবৈধভাবে কাউকে যেতে দেয়া হবে না। এরই মধ্যে নৌকায় করে যাওয়া বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ায় জিটুজি প্লাস (সরকারের হাতে রেখে বেসরকারি রপ্তানিকারকদের যুক্ত করে) পদ্ধতিতে শ্রমিক পাঠানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। শুধু সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি বাকি আছে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সিন্ডিকেট তৎপর কি না— জানতে চাইলে মন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিষয় আমার জানা নেই।  তিনি জানান, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংককে রূপান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা, আলোচনাসভা, অভিবাসী মেলাসহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে।
মন্ত্রী ছাড়াও সংবাদ সম্মেলনে কথা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুন নাহার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ