বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উধাও কালাম,পাপের বোঝা কিশোরীর কাঁধে : বাদীনিকে গ্রামছাড়া করার হুমকি

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : হতদরিদ্র পরিবারের এক কিশোরী কন্যার সর্বনাশ হয়েছে সরাইলে। বিয়ের প্রলোভনে কেড়ে নেয়া হয়েছে তার সব। সাত মাসের অন্ত:সত্বা এই কিশোরী আর তার পরিবারের সদস্যরা দিশেহারা। ঘটনার নায়ক বখাটে আবু কালামের (২২) বিচার চেয়ে তারা ঘুরছেন দ্বারে দ্বারে। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। কিন্তু প্রভাবশালীদের তদবির আর থানায় মামলা রেকর্ডে বিলম্বের সুযোগে উধাও হয়ে গেছে কালাম। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের প্রত্যন্ত জয়ধরকান্দি গ্রামে ঘটেছে এ ঘটনা। সেখানকার দিনমজুর এক পিতার বড় মেয়ে ঘটনার শিকার ঐ কিশোরী। বয়স ১৪। ৬ জনের অভাব-অনটনের সংসারে অভাব দূর করতে কাজ নিয়েছিলো সে অন্যের বাড়িতে। সেখানে কাজ করার সময়ই তার দিকে কু-দৃষ্টি দেয় একই গ্রামের রাশিদ মিয়ার ছেলে কালাম। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মেলামেশা করার প্রস্তাব দেয় কালাম। এতে রাজী না হওয়ায় জোরপূর্বক ঐ কিশোরীকে ধর্ষন করে কালাম। আর এ দৃশ্য মোবাইলে রেকর্ড করে তা প্রচারের ভয় দেখিয়ে আরো কয়েকবার ধর্ষন করে সে ঐ কিশোরীকে। আর এতে অন্ত:সত্বা হয়ে পড়ে ঐ কিশোরী।  কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে- ২০১৪ সালে জয়ধরকান্দি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয় কিশোরিটি। এরপর অর্থাভাবে তার পড়াশুনা বন্ধ হয়ে যায়। গত মে মাসে কালামের চাচাতো ভাই বাবুল মিয়ার ঘরে কাজ নেয় ঐ কিশোরী। বাবুলের স্ত্রী লুৎফা বেগম (৩৭) এর সহায়তায় কিশোরীর সাথে কালাম সম্পর্ক গড়ে তোলে। বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক স্থাপন করতে চাই। এতে কিশোরীটি রাজী না হলে জোর পূর্বক কালাম তাকে ধর্ষন করে। থানায় দেয়া এজাহারে অভিযোগ করা হয় গত ১৫ মে কিশোরীটি তার বৃদ্ধ নানি আরজু বেগমের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় কৌশলে দরজা খুলে ঘরে প্রবেশ করে কালাম। পরে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কিশোরীটিকে ধর্ষন করে।  বিবস্ত্র ও আপত্তিকর অবস্থায় মুঠোফোনে গৃহকর্মীর ছবি ধারন করে। ধর্ষনের বিষয়টি কাউকে জানালে ওই ছবি গুলো ফেইস বুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায় কালাম। আপত্তিকর ছবি প্রচার করার ভয় দেখিয়ে  লুৎফার বসত ঘরে আরো একাধিকবার ঐ কিশোরীকে  ধর্ষন করে কালাম। ভয়ে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরী ধর্ষনের বিষয়টি কাউকে জানায়নি। এতে সে ৭ মাসের অন্ত:সত্তা হয়ে পড়ে। পরিবারের লোকজন অন্তসত্তা হওয়ার কারনে জানতে চাইলে পুরো ঘটনা খুলে বলে গৃহকর্মী। গ্রাম্য সালিসকারকদের কাছে বিচার প্রার্থী হয় ধর্ষিতার মা বাবা। ধর্ষক বর্তমান চেয়ারম্যানের গোষ্ঠির  হওয়ায় সালিস অমান্য করে। এরপর থানায় একটি অভিযোগ দেয়। কিন্তু প্রভাবশালীদের তদবিরে মামলা রেকর্ড করা নিয়ে গড়িমসি শুরু হয়। এরইমধ্যে বিয়ের বদলে হাজার বিশেক টাকা দিয়ে ঘটনা মিটিয়ে ফেলতে তৎপরতা চালায় স্থানীয় সর্দার-মাতব্বররা। আবার মামলার বাদীনি ধর্ষিতার মা ও তার গোটা পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিয়েছে সহিদ মিয়া।ু সরজমিনে দেখা যায়, দু’চালা ছোট একটি ভাঙ্গাচুরা টিনের ঘরে কোন রকমে বসবাস করে ঘটনার শিকার কিশোরীর পরিবারের সদস্যরা। ঘরের ভেতর থেকেই আকাস দেখা যায়। মোট কথা ঘরটিতে থাকার মতো কোন ব্যবস্থা নেই। খাট চৌকি দূরে থাক চাটাই দিয়ে শুয়ার ব্যবস্থা নেই। কান্নাজড়িত কন্ঠে ধর্ষিতা কিশোরী জানায়, ডেগার দেখাইয়া জোর করে কালাম আমাকে ধর্ষন করছে। খারাপ ছবি উঠাইছে। ওই ছবি গুলো মানুষকে দেখাবে, ইন্টারন্যাটে ছেড়ে দিবে বলে ভয় দেখাইছে। পরে তার ভাবী লুৎফা আমাকে কালামকে তার বসত ঘরে রেখে বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। কালাম মুখ চেপে ধরে ইচ্ছামত আমাকে ধর্ষন করেছে। চিৎকার করার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কাউকে বললে আমাকে হত্যা করবে বলে হুমকী দেয়। এক সময় অন্তসত্তার বিষয়টি জানানোর পর কালাম ও লুৎফা আমাকে বলে চিন্তা করিস না। একটা ব্যবস্থা করুম। তবে সাবধান কাউরে কিছু কইস না। পরে দেখি তারা দুইজনই আমাকে এড়িয়ে চলতে শুরু করে। আমার সাথে আর কথা বলে না। কালাম গা ঢাকা দেয়। ধর্ষিতার মা বলেন, আমরা গরীব। তাই বিচার করার কেউ নেই। উল্টো হুমকি দিচ্ছে। এখন আমার শিশু কন্যা ও তার পেটের শিশুর কি গতি হবে? শহিদ মিয়া ২০ হাজার টাকা নিয়া বাচ্চাটা নষ্ট করে দেয়ার প্রস্তাব দিয়েছে। ধর্ষক কালামের বাড়িতে গিয়ে দেখা যায় সকলেই গা ঢাকা দিয়েছে। আর সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই দরজা লাগিয়ে ভেতরে চুপচাপ বসে থাকেন লুৎফা। লোক মারফত খবর পাঠান বাড়িতে নেই। পেছনের দরজা দিয়ে গিয়ে দেখা যায় ঘরের ভেতরই বসে আছে সে। লুৎফা বলেন, সব মিথ্যা কথা। সে আমার এখানে কাজ করত না। কিন্তু লুৎফার স্বামী বাবুল মিয়া বলেন, সে গৃহকর্মী হিসেবে আমাদের ঘরে টুকটাক কাজ করতো। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।