বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন জনগণকে অন্ধের হাতি দেখাচ্ছে : বিএনপি

news-image

নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারি দলের লোকেরা নির্বাচনী পরিবেশ আতঙ্কগ্রস্ত করে তুলেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ডিসকাউন্ট রেটে নয়, একদম বিনা পয়সায় শাসক দলের অশুভ ইচ্ছার কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেন রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন ডিসকাউন্ট রেটে নয়, বিনে পয়সায় শাসকদলের কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। পাশাপাশি যৌথবাহিনী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আইনশৃংখলা রক্ষার নামে সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে ও হয়রানি করছে। বর্তমানে হাসিনামার্কা নির্বাচনের একটি ব্র্যান্ড তৈরি হয়েছে। হাসিনামার্কা নির্বাচনের বৈধতা দিতে গিয়ে কমিশনের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে গেছে। যোগ করেন রিজভী। সরকারের সকল চক্রান্ত জুলুম নির্যাতন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী পৌর নির্বাচনে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, কমিশন জনগণকে অন্ধের হাদিস দেখাচ্ছে। তবে এতে কোন  লাভ হবে না । কারণ জনগণের চোখ সদা জাগ্রত। বাংলাদেশের মাটিতে স্বৈরতন্ত্রের যে বিভৎস আত্মপ্রকাশ ঘটেছে তাকে ঠেকিয়ে শান্তিপূর্ণ স্বচ্ছ এবং ভয় মুক্ত নির্বাচন করার দায়িত্ব নির্বাচক কমিশনের। তা না হলে কমিশনের জেনে শুনে বিষ পান করার মতই বিষয়টি দাঁড়াবে। নির্বাচন কমিশন বিএনপির অভিযোগ আমলে নিচ্ছে, গণমাধ্যমের এমন খবরের প্রেক্ষিতে রিজভী বলেন, আমরা এখনো আশঙ্কামুক্ত হতে পারিনি। গণগ্রেপ্তার অব্যহত রয়েছে। কোনো কার্যকরি পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান