,

ঘুষি খেলেন স্পেনের প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বুধবার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এক কিশোরের ঘুষি খেয়েছেন রাজয়। তাও আবার মুখমণ্ডলে। 

স্পেনের উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া অঞ্চলের পন্টিভেদরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী রাজয়। এ সময় কালো জ্যাকেট ও ক্যাপ পরিহিত এক কিশোর এগিয়ে এসে তার মুখে ঘুষি মারে। ভিডিওতে দেখা গেছে, ঘুষির আঘাতে প্রধানমন্ত্রীর চোখে থাকা চশমা ভেঙে গেছে।

এ ছাড়া তার মুখমণ্ডল কেটে গেছে, এমন লাল দাগও দেখা গেছে। রাজয়ের দল পপুলার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং এরপরও শহরজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, তার কারণও জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এর আগে গত সোমবার রাজয় তার বিরোধী বলে পরিচিত সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো সানচেজকে বলেছিলেন, সে হচ্ছে ‘চরম হতভাগা।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরটি হয়তো সানচেজের দলের সমর্থক।
 
 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১