বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০ কাউন্সিলর নির্বাচিত বিনা ভোটে

news-image

পৌরসভা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দু’দিন পর মঙ্গলবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ১৩৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০ জন।

এছাড়া মেয়র পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ১৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন ১১ হাজার ৯০৩ প্রার্থী।
কমিশনের তথ্য অনুযায়ী, ২৩৪ পৌরসভায় ১২ হাজার ৪৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৯২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন লড়াইয়ে রয়েছেন। কুষ্টিয়ার ১৬ নম্বর ওয়ার্ড ও মানিকগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৪ জন করে প্রার্থী রয়েছেন।
এছাড়া ১৩ জন প্রার্থী রয়েছেন দুটি ওয়ার্ডে, ১২ জন প্রার্থী রয়েছেন চারটি ওয়ার্ডে, ১১ জন প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী রয়েছেন ১৩ ওয়ার্ডে।

ইসি কর্মকর্তারা জানান, মেয়র পদে নাম ও প্রতীকসহ ব্যালট পেপার মুদ্রণ বুধবার থেকে শুরু হবে। নামের আদ্যাক্ষর অনুসারে ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। সাধারণ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। যেসব ওয়ার্ডে ১২ থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী তাদের ব্যালট পেপার এখন ছাপানো হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান