,

সমর্থকদের হামলায় আ’লীগ নেতার মা নিহত

news-image

ময়মনসিং প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের বাড়িতে একই ওয়ার্ডের আরেক প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি আনিসুল হক ও তাঁর সমর্থকরা হামলা চালিয়েছে। তাদের এ হামলায় নিহত হয়েছে আজিজুল হকের মা রাবেয়া খাতুন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এঘটনা আজিজুলের দুই ভাইও আহত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনিসুলের ভাতিজা ইকবাল এবং ভাগ্নে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আনিসুলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। তবে, আজিজুলের মায়ের মৃত্যু হামলায় হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা