,

পৌরসভা নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৪০ মেয়র কাউন্সিলর নির্বাচিত

news-image

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দু’দিন পর মঙ্গলবার এ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ১৩৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০ জন। এছাড়া মেয়র পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলিয়ে ১৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন ১১ হাজার ৯০৩ প্রার্থী।

কমিশনের তথ্য অনুযায়ী, ২৩৪ পৌরসভায় ১২ হাজার ৪৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৯২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন লড়াইয়ে রয়েছেন। কুষ্টিয়ার ১৬ নম্বর ওয়ার্ড ও মানিকগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১৪ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া ১৩ জন প্রার্থী রয়েছেন দুটি ওয়ার্ডে, ১২ জন প্রার্থী রয়েছেন চারটি ওয়ার্ডে, ১১ জন প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী রয়েছেন ১৩ ওয়ার্ডে। ইসি কর্মকর্তারা জানান, মেয়র পদে নাম ও প্রতীকসহ ব্যালট পেপার মুদ্রণ বুধবার থেকে শুরু হবে। নামের আদ্যাক্ষর অনুসারে ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। সাধারণ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। যেসব ওয়ার্ডে ১২ থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী তাদের ব্যালট পেপার এখন ছাপানো হবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা