,

জাপানে স্বামী-স্ত্রীর নামের পদবী এক হতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের স্বামী-স্ত্রীর নামের পদবী অবশ্যই এক হতে হবে বলে দেশটির সুপ্রীম কোর্ট নির্দেশ জারি করেছে।
সেখানকার নারী অধিকার কর্মীরা বহুদিন ধরে আন্দোলন করছে বিয়ের পরও যেন মেয়েরা তাদের সারনেম বা নামের পদবী ধরে রাখতে পারে।

জাপানের ছিয়ানব্বুই শতাংশ মহিলা বিয়ের পর তাদের স্বামীর নামের পদবীই গ্রহণ করে। জাপানে আগে মহিলারা বিয়ের পরও তাদের পারিবারিক নাম ধরে রাখতে পারতো।

কিন্তু ১৮৯৮ সালে নিয়ম পরিবর্তন করা হয় এবং পরিবারের সব মহিলা এবং শিশুদের জন্য পরিবারের পুরুষ প্রধানের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

জাপানে বিবাহ বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করা নিষেধ। কিন্তু পুরুষদের বেলায় এই নিয়ম প্রযোজ্য নয়।
তবে আদালত এখন বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

জাপানের আদালতে মহিলাদের স্বামীর পদবী গ্রহণের বাধ্য-বাধকতা চ্যালেঞ্জ করেছিলেন তিন মহিলা এবং এক দম্পতি।
এরা তাদের আবেদনে বলেছিলেন, এই নিয়ম অসাংবিধানিক।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১