বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি সামরিক জোট নিয়ে পাকিস্তান-মালয়েশিয়ার বিস্ময়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের গড়া নতুন জোটের সদস্যদের কেউ কেউ সেই জোটে নিজেদের অন্তর্ভুক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কর্মকর্তারা বলছেন, জোটে যোগ দেবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা মত দেননি। ফলে এই জোটের কার্যক্রম এবং সাফল্য নিয়ে শুরুতেই প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী বলেছেন, সৌদি সামরিক জোটে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা শুনে তিনি বিস্মিত হয়েছেন।

একই সাথে রিয়াদে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে এ বিষয়ে বিশদ জানতে চাওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোটে পাকিস্তানের ভূমিকা কি হবে, তা ঠিক করার আগে ঐ জোটে আদৌ তারা যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত নিতে হবে।
একই কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তির বিস্তারিত কার্যবিধি পর্যালোচনা করে দেখছে ইন্দোনেশিয় সরকার। ফলে সামরিক জোটে যোগ দেবার বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়।

এদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এই জোটকে সমর্থন জানালেও, জোটে কোনরকম সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
ফলে গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্রগুলোর এরকম প্রতিক্রিয়ার পর নতুন সামরিক জোটের কার্যক্রম এবং সাফল্য নিয়ে শুরুতেই প্রশ্ন উঠেছে। তবে এই জোটকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, নতুন জোট জঙ্গিবাদ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা 
রাখবে।

মি: ল্যাভরভ বলেন , "এটি একটি শুভ সূচনা, পরবর্তীতে জাতিসংঘ এ নিয়ে একটি পূর্নাঙ্গ সম্মেলন আয়োজন করতে পারে। হয়ত সেখান থেকে নতুন আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হবে।"মঙ্গলবার ৩৪টি মুসলিম প্রধান দেশ নিয়ে একটি নতুন সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব।

রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহামেদ বিন সালমান জানান, এই জোট ইরাক, সিরিয়া, মিশর আর আফগানিস্তানে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে।
বাংলাদেশও এই জোটে যোগ দিয়েছে। তবে, জোটের অধীনে সৈন্য পাঠাতে হবে কিনা, বা সামরিক বিষয়ে কি ধরণের সহযোগিতার প্রশ্ন আসবে, তা নিয়ে এখনো বিস্তারিত জানে না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান