,

বান্দরবানে ট্রাক খাদে পড়ে ‘নিহত ৭ ’

news-image

বান্দরবান: জেলার লামা উপজেলার ইয়াংসা মোড়ে  ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-রাজিব (৪০), রবিন (৩৫), আবতাব (৫৫) ও আমজাদ (৪৫)। নিহত সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে। তারা সবাই গ্রামীণ ফোন অপারেটর নেটওয়ার্ক টাওয়ার তৈরির শ্রমিক ছিলেন।

লামা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে গ্রামীণ ফোন মোবাইল অপারেটর টাওয়ারের মালামাল নিয়ে একটি ট্রাক লামায় আসছিল। ঘটনাস্থলে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজন ও চকোরিয়া হাসপাতালে নেয়ার পর আরও তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন।

আহতদের উদ্ধার করে চকোরিয়া ও কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি উদ্ধারে কাজ করছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা