,

১৯৫ পাকিস্তানি সেনার বিচারে ভারতের সমর্থন চাইবে বাংলাদেশ

news-image

ঘাতক বাহিনীর বিচার নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তান নাক গলাচ্ছে বলে অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী মুহাম্মদ কামরুল ইসলাম। পাশাপাশি তাঁর দাবি, সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে হাত মিলিয়েই কাজ করতে চান তাঁরা।
১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর জয়লাভ করেছিল ভারত। তাই এই দিনটিকেই ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে ভারতীয় সেনাবাহিনী। এ বছর ‘বিজয় দিবস’ উপলক্ষে মুক্তিযোদ্ধা-সহ বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় এসেছেন কামরুল।

বুধবার সেই অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, ‘‘আমরা তৎকালীন পূর্ব পাকিস্তানে অত্যাচার চালানো ঘাতকদের বিচার করছি। তা নিয়ে পাকিস্তান প্রতিবাদ করছে। সে দেশের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবও আনা হচ্ছে। এটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।’’কামরুল জানান, শিমলা চুক্তির ভিত্তিতে যুদ্ধে বন্দি হওয়া ১৯৫ জন সেনাকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও বিচার প্রক্রিয়া শুরু করেনি তারা। তৎকালীন পূর্ব পাকিস্তানে অত্যাচার চালানো ওই সব সেনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার দাবি করেন কামরুল। তিনি বলেন, ‘‘এর জন্য ভারত এবং বাকি বিশ্বের সমর্থন চাইব আমরা।’’

সেনাবাহিনীর অনেকেই বলছেন, ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদ এখন সমান ভাবে মাথাচাড়া দিচ্ছে। গত বছর খাগড়াগড়ে বিস্ফোরণ এবং এ রাজ্যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর নেটওয়ার্ক সামনে আসার পরে তা আরও স্পষ্ট হয়েছে। এ দিন বাংলাদেশের মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে হাত মিলিয়েই জঙ্গি দমন করতে চান তাঁরা। দু’দেশের যৌথ উদ্যোগে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব বলেও মনে করেন তিনি।

এ দিন সকালে বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয় ফোর্ট উইলিয়ামে। স্মারকস্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি লেফ্টেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী-সহ দু’দেশের সেনাকর্তা এবং বাংলাদেশের প্রতিনিধিরা। তার পরে রেসকোর্সে ভারতীয় সেনার প্যারাট্রুপাররা আকাশ থেকে প্যারাস্যুটে চেপে নেমে আসা-সহ নানা ধরনের কারসাজি দেখান। ছিল পোলো খেলা এবং ঘোড়দৌড়ের নানা রকম প্রদর্শনীও। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে