,

ট্রফি জয়ের মিশনে মাঠে নামছে বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফি জয়ের মিশনে বৃহস্পতিবার মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেমিফাইনালে কাতালানদের প্রতিপক্ষ এশিয়া চ্যাম্পিয়ন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। বুধবার প্রথম সেমিফাইনালে সানফ্রিস হিরোশিমাকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট। সেমিতে জিততে পারলে আগামী ২০ ডিসেম্বর ফাইনালে রিভারপ্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা।

প্রতিপক্ষ গুয়াংজু। বার্সার হেসে খেলে জেতার কথা। তবে শংকা জাগছে অন্যখানে। কারণ চীনের এই ক্লাবটির এখন কোচ লুইস ফিলিপ স্কলারি। যিনি ২০০২ সালে ব্রাজিলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। ফলে স্কলারির কৌশল নিয়ে কিছুটা চিন্তায় আছে কাতালান শিবির।

ম্যাচের আগেই স্কলারি বলেছেন, ‘আমরা জানি, আমরা ছোট দল। কিন্তু আমি মনে করি, আমরা কিছু একটা করতে পারি। আমাকে স্বপ্ন দেখতে হবে এবং খেলোয়াড়দের বিশ্বাস করাতে হবে যে, তারা এটা পারে। কেন স্বপ্ন দেখা নয়, আমরা বার্সেলোনাকে হারাতে পারি, কেন বিশ্বাস করা নয়।’

তবে এমন ম্যাচে নেইমারের খেলা নিয়ে থাকছে সংশয়। কুচকির ইনজুরিতে তিনি নাও খেলতে পারেন। কিন্তু তাতে খুব একটা চিন্তিত নন বার্সঅ কোচ এনরিকে। দলের প্রাণভোমরা মেসি গুয়াংজুর বিরুদ্ধে জয় পেতে বেশ আশাবাদী। তবে তার চিন্তায় ফাইনালে রিভার প্লেটকে নিয়ে।

কারণ এই ক্লাবটি যে তার দেশেরই। তবে সেমিতেই গুয়াংজুর বিরুদ্ধে বার্সাকে সতর্ক করে দিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার সার্জিও বুসকেটস। তার মতে, ‘তারা বিপজ্জনক দল, তাদের স্কলারি আছে, তাদের ব্রাজিলের খেলোয়াড় আছে এবং তারা এরই মধ্যে একটা বিস্ময় ঘটিয়েছে।’

প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ক্লাব বিশ্বকাপ। এতে অংশ নেয় মহাদেশীয় চ্যাম্পিয়ন সব ক্লাবগুলো। তবে সরাসরি সেমিতে খেলে ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দল। এবার যেমন খেলবে বার্সেলোনা ও রিভারপ্লেট।  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা