,

শিবির-ছাত্রলীগ সংঘর্ষে চট্টগ্রাম কলেজের হোস্টেল বন্ধ ঘোষণা, আটক শতাধিক

news-image

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সরকারী কলেজে (চট্টগ্রাম কলেজে) বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর সকল হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের পর অভিযান চালিয়ে শতাধিক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

হোস্টেল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে। ছাত্রদের বুধবার রাত ৮টার মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার জানান, সংঘর্ষের কারণে সৃষ্ট পরিস্থিতি শান্ত রাখতে অপাতত ছাত্রাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে।

জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ অধ্যক্ষকে অন্তত তিন ঘণ্টা অবরুদ্ধ করে স্থায়ীভাবে ছাত্রাবাস বন্ধের দাবি করে। পরে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা ১টার দিকে শিবির-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এর পরপরই পুরো এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবিরকর্মীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস ত্যাগে বাধ্য করে। পরে পুলিশ ও র‌্যাবের সহয়োগিতায় ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকে শিবিরকর্মীদের ধরে পুলিশে সোপর্দ করে। বিকেল ৪টা পর্যন্ত শত শত ছাত্রলীগ নেতাকর্মী মহসিন কলেজ চট্টগ্রাম কলেজ গেটে রাস্তার উপর অবস্থান করলে অন্তত ৪ ঘণ্টা চকবাজার থেকে গণি বেকারী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে র‌্যাব পুলিশ দিনভর কলেজ হোস্টেল ও বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে শতাধিক ছাত্রকে আটক করলেও পরে যাচাই বাছাই করে ৭০ জনকে আটক দেখিয়েছে বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজীজ আহমেদ।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি জানান, ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে বিজয়র‌্যালি করে স্মৃতিসৌধে ফুল দিতে গেলে শিবির হামলা চালায়। তারা আমাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমাদের দুইকর্মী আহত হয়। ছাত্রাবাসগুলোতে কোন বৈধ ছাত্র থাকে না। মহসিন কলেজে মেয়েদের হোস্টেলে ছেলেরা থাকে। হোস্টেলগুলো একেকটা অবৈধ অস্ত্র আর সন্ত্রাসী-জঙ্গিদের মজুদখানায় পরিণত হয়েছে। তাই আমরা সেগুলো বন্ধের দাবি জানিয়েছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে