,

দাওয়াত পেয়েও বঙ্গভবনে ঢুকতে পারলেন না সৈয়দ ইব্রাহীম

news-image

নিউজ ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েও প্রবেশ করতে পারলেন না বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক)। ভবনের মূল ফটকেই আটকে দেয়া হলো তাকে। 

জানা যায়, বুধবার বিজয় দিবসের বেলা পৌনে ৩টার দিকে বঙ্গভবনের নর্থগেটে যান তিনি। কিন্তু নিরাপত্তা রক্ষীরা একটি স্লিপ দেখিয়ে বলে, এই তালিকায় তিনিও আছেন। সুতরাং তাকে ঢুকতে দেয়া হবে না।

এ বিষয়ে সৈয়দ ইব্রাহীম বাংলামেইলকে বলেন, ‘১৯৮০ সাল থেকে আজকে সকাল পর্যন্ত আমি প্রতি বছর বঙ্গভবনে চারটি করে দাওয়াত পেয়েছি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং দুইটা ঈদের দিন। আজকেও সেরকম একটা দাওয়াত পেয়ে বঙ্গভবনের গেটে গিয়েছি সময় মতো। যাওয়ার পরে প্রথমে একজন এসএসএফের ক্যাপ্টেন এবং পরে পুলিশের একজন অফিসার বললেন, আপনাকে ঢুকতে দেয়া হবে না। ভদ্রভাবেই বলেছে, অনুগ্রহ করে ফিরে যান। আমি বললাম কেন? বললো- স্যার, আমাদের কাছে হাতে লেখা স্লিপ আছে। স্লিপে কয়েকজনের নাম আছে, সেখানে আপনিও আছেন।’

‘আমি সেই স্লিপটা আমার হাতে নিয়ে দেখতে পারিনি। কিন্তু দূর থেকে দেখেছি হ্যাঁ, ঠিকই আমার নাম লেখা আছে। চলে আসলাম।’

এভাবে ফিরিয়ে দেয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পরিচয়ের তিনটি বৈশিষ্ট্য আছে : মুক্তিযোদ্ধা বীর প্রতীক প্রথম বৈশিষ্ট্য; দ্বিতীয় বৈশিষ্ট্য, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আর তৃতীয় বৈশিষ্ট্য একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান এবং রাজনৈতিক দলটি এ মুহূর্তে সরকারের বিরোধী শিবিরে আছে। কিন্তু সেটাকে আক্রমণ করতে গিয়ে আপনি আরেকটি মহান গুরুত্বপূর্ণ ও অলঙ্ঘনীয় বৈশিষ্ট্যকে বিব্রত করে ফেলেছেন, এটা আমার জন্য দুঃখজনক। সকল মুক্তিযোদ্ধার জন্য দুঃখজনক। যদি দাওয়াত না দিতো, কোনো আপত্তি ছিল না। কারণ, সরকারের গোয়েন্দা বাহিনীগুলো অনেককেই অনেক ক্ষেত্রে দাওয়াত দিতে নিষেধাজ্ঞা দেয়। দাওয়াত পাওয়ার পর জনসম্মুখে বিব্রত করাটা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’ 

দাওয়াত পত্রের ছবি নিজের ফেসবুক পাতায় পোস্ট করেছেন সৈয়দ ইব্রাহীম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা