,

বেশি ঘুমের ক্ষতি অনেক

news-image

অনেকেই ছুটির দিনে বা অলস সময়ে খুব বেশি ঘুমাতে পছন্দ করেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ বিছানায় থাকতে আসক্ত। কথায় আছে, বেশি ঘুম নাকি মানুষকে নিস্ক্রিয় করে দেয়। সাম্প্রতিক এক গবেষণায়ও এর প্রমাণ মিলেছে।  এতে দেখা গেছে, অতিরিক্ত ঘুম এবং অলস বসে থাকা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এমনকি তা নাকি রীতিমতো ধূমপান বা মদ্যপানের মতোই ক্ষতিকর। এমনকি অতিরিক্ত ঘুম মৃত্যু পর্যন্ত ডেকে অানতে পারে। অস্ট্রেলিয়ার স্যাক্স ইনস্টিটিউট ৪৫ বছরের বেশি বয়সী প্রায় ২ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়র ওপর গবেষণাটি করে। এ সকল মানুষের জীবনযাপনে যত বাজে অভ্যাস রয়েছে তার তথ্য নেওয়া হয়। এর মধ্যে মোটেই কাজ না করা আর ৯ ঘণ্টার বেশি ঘুম তালিকাবদ্ধ করা হয়। আরো বদভ্যাসের মধ্যে ছিল ধূমপান, অ্যালকোহল, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি। জরিপকৃতদের ৩০ শতাংশের এসব অভ্যাসের দু-তিনটি চর্চা করতেন। ৬ বছর পরে এক রিপোর্টে বলা হয়, এদের প্রায় ১৬ হাজারের মৃত্যু ঘটেছে। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা দৈহিকভাবে একেবারেই ঘাম ঝরান না, তাদের মৃত্যুর সম্ভাবনা অন্যদের চেয়ে ১.৬ গুণ বেশি। ন্যূনতম কাজ করা বলতে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা থেকে ভারী কাজ বোঝানো হয়েছে। আবার যারা কাজ না করে  প্রচুর ঘুমান তাদের মৃত্যু ঝুঁকি বেশি। এ দু'য়ের সঙ্গে যদি ধূমপান এবং অ্যালোকোহল যোগ হয়, তবে ঝুঁকি আরো বৃদ্ধি পায়।   ইউনিভার্সিটি অব সিডনির সিডনি স্কুল অব পাবলিক হেলথ'র ফেলো এবং সংশ্লিষ্ট গবেষণার প্রধান মেলোডি ডিং জানান, চরম অলসতা এবং ঘুমানোর সঙ্গে আয়ু কমে আসার বিষয়টি জড়িত। যারা নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন এবং বেশি বেশি ঘুমান তাদের শারীরিক অবস্থা অন্যদের চেয়ে বেশি খারাপ থাকে। সূত্র : ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে