,

সরাইলের সেরা স্কুল দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়

news-image

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সরাইলের সেরা স্কুল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এর ফল স্বরুপ জাতীয়ভাবে দেয়া হয়েছে সম্মাননা ও এক লাখ টাকা পুরস্কার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সরাইলের সেরা স্কুলের মর্যাদা পায়। প্রথমবার ঘরোয়া আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিস পুরস্কার তুলে দিয়েছিল। আর গতকাল মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরাইল সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের সামনে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা হাবিবা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিউলি আজাদ। এ সময় পুরো মাঠের দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানায় দেওড়া স্কুলকে। অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীমুল হক ও প্রধান শিক্ষক মোহিত কুমার দেব। এর আগে মাঠে সরাইলের বিভিণœ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নানা কসরতে মাতিয়ে রাখেন বিজয় দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ফলাফলের দিক দিয়ে সরাইলের শ্রেষ্ঠ স্কুল হিসাবে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। তিনি সভাপতি ও প্রধান শিক্ষককে মঞ্চে আমন্ত্রণ জানান এর স্বীকৃতি স্বরুপ পুরস্কার নিতে। মঞ্চে বসা প্রধান অতিথিসহ সবাই দাড়িয়ে সম্মান জানান এ স্বীকৃতিকে। তারপর সার্টিফিকেট ও এক লাখ টাকার চেক তুলে দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা