বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মহান বিজয় দিবস উদযাপন

news-image

আকতার হোসেন ভুইয়া : মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থা নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে,ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ- শরীর চর্চা প্রর্দশনী,বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,দুপুরে হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নিবার্হী কর্মকতা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর,ফান্দাউক ইউপি চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন,মুক্তিযোদ্ধা আবদুল বাকী,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,সদর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল হাফ্ফার,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ। বিকালে প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।