,

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ বশির মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত ও পুলিশ কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছে। বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, বুধবার ভোর ৩টার দিকে সরাইল উপজেলার ধরন্তি নামক এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে বশির মিয়া নামে এক ডাকাত মারা যান। এ ঘটনায় সরাইল থানার এসআই আবদুল আলীম, কনস্টেবল মেহেদী হাসান ও রবিউল আহত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে ভোর ৪টার দিকে সদর উপজেলার বিরাসার নামক স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ মিয়া নামে এক ডাকাত গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার, কনস্টেবল কামাল।

সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ভোরে একদল ডাকাত বিরাসার এলাকায় যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত গুলিবিদ্ধসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার এবং পাঁচ ডাকাতকে আটক করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা