,

প্রতিবন্ধী শিশুদের হত্যার ফতোয়া দিল আইএস !

news-image

প্রতিবন্ধী শিশুদের হত্যার ফতোয়া দিল সিরিয়া ভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাদের মতে প্রতিবন্ধী শিশুদের হত্যা করা জায়েজ! এটি কার্যকর করতে বিভিন্ন দেশে বোমা হামলা চালিয়ে তারা মানুষের মাঝে সতর্ক করার চেষ্টা করছে। ডেইলি মিরর এক খবরে এ তথ্য জানিয়েছে।
 
এরই মধ্যে আইএস এক সপ্তাহ থেকে তিন মাস বয়সী প্রায় ৩৮ টি শিশুকে হত্যা করেছে। এদের অধিকাংশই জন্মগত ত্রুটি বা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মেছিল। তাদের ইনজেকশন বা শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অনেক শিশুই সিরিয়া এবং মসুল অঞ্চলের।
 
ইরাকের একটি সামাজিক আন্দলনের সংস্থা 'মসুল আই' জানিয়েছে, 'আইএস একটি বর্বর ফতোয়া জারি করেছে। মৌখিক এই ফতোয়া অনুযায়ী সদ্যজাত শিশুর জন্মগত বিকৃতি, মানসিক প্রতিবন্ধী, অক্ষম বা এ ধরনের কোনো লক্ষণ ধরা পড়লে শিশুটিকে হত্যা করতে পারবে সংগঠনটির যোদ্ধারা।' তারা প্রতিবন্ধী শিশুদের 'রাষ্ট্রের বোঝা' বলে উল্লেখ করেছে।
 
সামাজিক সংস্থাটি জানিয়েছে, 'পুরুষ, নারী এবং তরুণদের হত্যা করেও সন্তুষ্ট নয় আইএস। এখন তারা শিশুদের হত্যা করছে।' এ খবর প্রচারের পর এক ফেসবুক ব্যবহারকারী জানিয়েছে, 'আমি এই শিশুদের করুণ পরিনতির কথা শুনে খুব কেঁদেছি! আমার নিজেরও দুই সন্তান আছে যাদেরকে সবাই অক্ষম বা শারিরিক প্রতিবন্ধী । আমার মন ভেঙ্গে গেছে এই বর্বরতার কথা শুনে। বার বার নিজের শিশুদের কথাই মনে হয়েছে আমার।'

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১